স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও দপ্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বিমা, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, মুনাফার অংশ, কর্মক্ষমতা বোনাস ইত্যাদি।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- তথ্য প্রদান: ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাজীবীদের কাছে পণ্যের বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক তথ্যগুলো অত্যন্ত কার্যকর ও স্পষ্টভাবে উপস্থাপন করা।
- পেশাদারিত্ব: মেডিকেল তথ্যের নির্ভুলতা বজায় রেখে পেশাদার উপায়ে কথা বলা, যাতে তারা আমাদের ওষুধের ওপর আস্থা পান।
- চাহিদা তৈরি: ডাক্তারদের সাথে নিয়মিত সাক্ষাতের মাধ্যমে রোগীদের জন্য আমাদের পণ্যগুলো প্রেসক্রাইব করতে উৎসাহিত করা
- অর্ডার কালেকশন: বিভিন্ন কেমিস্ট শপ বা ফার্মেসি থেকে নিয়মিত পণ্যের অর্ডার সংগ্রহ করা।
- লক্ষ্যমাত্রা অর্জন: কোম্পানির নির্ধারিত মাসিক বা বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা (Sales Target) অর্জনে সক্রিয় ভূমিকা রাখা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে)।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই