Breaking News

আকিজ গ্রুপে জব সার্কুলার, বেতন ছাড়াও পাবেন অন্যান্য সুবিধা Shohoj Solution



আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস (ইলেকট্রিক্যাল একসেসোরিজ)

পদসংখ্যা: ০৫টি

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • ইনস্টিটিউশনাল সেলস পরিচালনা: ইলেকট্রিক্যাল প্রডাক্টস (যেমন: লাইট, সুইচ, ক্যাবল, অ্যাকসেসরিজ ইত্যাদি) বিক্রয়ের ইনস্টিটিউশনাল সেলস ডেভেলপ ও সার্বিক পরিচালনা করা।
  • নতুন ক্লায়েন্ট ও প্রজেক্ট চিহ্নিতকরণ: নতুন কর্পোরেট বা ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট, নির্মাণ প্রজেক্ট এবং সম্ভাব্য নতুন ব্যবসায়িক সুযোগসমূহ চিহ্নিত করা।
  • স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক উন্নয়ন: কনসালট্যান্ট, ঠিকাদার, ডেভলপার এবং কর্পোরেট ক্লায়েন্টদের সাথে সুদৃঢ় ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা।
  • প্রোপোজাল ও মূল্য নির্ধারণ: সেলস প্রোপোজাল ও অফিসিয়াল কোটেশন তৈরি করা এবং দর কষাকষিতে সরাসরি অংশগ্রহণ করা।
  • অর্ডার এক্সিকিউশন ও ডেলিভারি সমন্বয়: সময়মতো পণ্য ডেলিভারি এবং সঠিক অর্ডারের কাজ সম্পন্ন করতে অভ্যন্তরীণ প্রসেসিং টিমের সাথে সমন্বয় সাধন করা।
  • সেলস টার্গেট অর্জন: নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং প্রতিষ্ঠানের রাজস্ব প্রবৃদ্ধি নিশ্চিত করা।
  • রিপোর্ট ও মার্কেট অ্যানালিসিস: নিয়মিত সেলস রিপোর্ট প্রস্তুত করা, মার্কেট ফিডব্যাক নেওয়া এবং প্রতিযোগীদের কার্যক্রম বিশ্লেষণ করা।
  • পেমেন্ট কালেকশন: বিক্রয়োত্তর অর্থ বা বকেয়া পেমেন্টের হিসাব রাখা ও তা সঠিক সময়ে আদায় নিশ্চিত করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার বিষয়ে ভালো জ্ঞান (এমএস অফিস, সাধারণ প্রতিবেদন তৈরি)।

আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই