নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদন অনলাইনে Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রিন্টিং মেশিন অপারেটর (ডিজিটাল প্রিন্ট মেশিন এবং স্ক্রীন প্রিন্ট মেশিন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: প্রিন্টিং মেশিন অপারেটর ( ডিজিটাল প্রিন্ট মেশিন এবং স্ক্রীন প্রিন্ট মেশিন)
লোকবল নিয়োগ: ১০ জন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
চাকরির দায়িত্বসমূহ
- এসওপি অনুযায়ী মেশিন চালু, বন্ধ করা এবং উৎপাদন পরিচালনার জ্ঞান থাকতে হবে।
- অনুমোদিত নমুনা অনুযায়ী প্রিন্টিংয়ের গুণগত মান বজায় রাখতে হবে।
- ডিজিটাল ইউভি প্রিন্ট প্রযুক্তির ক্ষেত্রে এসওপি অনুযায়ী প্রিন্ট হেড এবং মেশিনের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
- সুপারভাইজার কর্তৃক প্রদত্ত চাহিদা অনুযায়ী নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে হবে।
- স্ক্রিন প্রিন্ট প্রযুক্তির ক্ষেত্রে ওয়াশিং মেশিন, ড্রায়ার লাইন এবং মেশিনের আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
- স্ক্রিন প্রিন্ট প্রযুক্তির জন্য মেশ সেটিং, মেশ পরিষ্কার এবং প্রিন্টের গুণগত মান পরীক্ষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা: কমপক্ষে ২০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডডিসি/অষ্টম শ্রেণি উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: এসওপি অনুযায়ী মেশিন চালু, বন্ধ করা এবং উৎপাদন পরিচালনার জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই