বম্বে সুইটসের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ছাড়াও থাকছে একাধিক সুবিধা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ‘বিক্রয় প্রতিনিধি’ পদে ১৭ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড
পদের নাম: বিক্রয় প্রতিনিধি
পদসংখ্যা: ১৭ জন
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
- বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা এবং নতুন বাজার তৈরি করা।
- লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্ডার সংগ্রহ করা এবং খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিশ্চিত করা।
- দৈনিক রুট প্ল্যান অনুযায়ী বাজার পরিদর্শন করা এবং বিক্রয়ের কাজ সম্পাদন করা।
- খুচরা বিক্রেতা, পাইকারী বিক্রেতা এবং পরিবেশকদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করা।
- নতুন সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করা এবং তাদের সাথে ফলো-আপ করা।
- সকল প্রকার গ্রাহকের সাথে কাজ করা এবং বিক্রয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করা।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: ১-২ বছর
বেতন: ১২,০০০ - ১৪,০০০টাকা
বেতন ও অন্যান্য সুবিধা: টিএ/ ডিএ ৫৮৫০টাকা (প্রতিদিন ২২৫ টাকা), মোবাইল বিল- ৮০০ টাকা, ইনসেন্টিভ, সেলস কমিশন, টার্গেট ইনসেন্টিভ, বাৎসরিক বেতন বৃদ্ধি, প্রোমোশন।
বয়সসীমা: ২৫-৩৮ বছর
আবেদনের শেষ তারিখ: ১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই