ডাচ-বাংলা ব্যাংকে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: শিক্ষানবিশকালে ৭০,০০০ টাকা মাসিক পারিশ্রমিক, এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হওয়ার পর ৯৭,৪৮৩ টাকা বেতন।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই