Breaking News

মিনিস্টারে ৫০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার’ পদে ৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

বিভাগের নাম: শোরুম

পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার

পদসংখ্যা: ৫০ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ



চাকরির দায়িত্বসমূহ:

  • গ্রাহকদের সাথে নম্র এবং পেশাদারভাবে সম্ভাষণ জানানো এবং তাদের সহায়তা করা।
  • গ্রাহকের প্রয়োজন বুঝতে পারা এবং সেই অনুযায়ী উপযুক্ত পণ্য ক্রয়ের পরামর্শ দেওয়া।
  • পণ্যের বৈশিষ্ট্য, উপকারিতা এবং ব্যবহারবিধি স্পষ্টভাবে প্রদর্শন করা।
  • দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • বিক্রয়ের সঠিক রেকর্ড বজায় রাখা এবং প্রয়োজনীয় বিক্রয় রিপোর্ট তৈরি করা।
  • বিলিং, ইনভয়েসিং এবং নগদ বা অনলাইন পেমেন্ট লেনদেন সম্পন্ন করা।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২০-২৮ বছর

আবেদন শুরু: ২ মে ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৬ তারিখ পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি বিডিজবস দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই