Breaking News

নিয়োগ দিচ্ছে এসএমসি এন্টারপ্রাইজ, আগ্রহী প্রার্থীরা আবেদন করুন Shohoj Solution



এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (SMC Enterprise Ltd.) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'অফিসার, ইন্সটিটিউশনাল সেলস' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (SMC Enterprise Ltd.)

পদের নাম: অফিসার, ইন্সটিটিউশনাল সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • পণ্য বিক্রির জন্য এবং কোম্পানির সুনাম বাড়াতে বিভিন্ন ইন্সটিটিউট, করপোরেট হাউস, হাসপাতাল, ক্লিনিক, গার্মেন্টস এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ স্থাপন করা।

  • সরকারি, এনজিও এবং বেসরকারি খাতে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করা।

  • জাতীয় পর্যায়ের মেগা ইভেন্টে পণ্য বিক্রির উপায় খুঁজে বের করা।

  • কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিটিংয়ের আয়োজন করা।

  • সুপারভাইজারের পরামর্শ অনুযায়ী কোটেশন ড্রাফট তৈরি করা ও টেন্ডারে অংশগ্রহণ করা।

  • সেলস ম্যানেজার কর্তৃক প্রদত্ত মাসিক ও বার্ষিক সেলস টার্গেট পূরণ করা।

  • কোম্পানির এসওপি (SOP) অনুযায়ী গ্রাহকদের অভিযোগ সমাধান করা।

  • সেলস প্রসেস ও পারফরম্যান্সের যথাযথ ডকুমেন্টেশন নিশ্চিত করা।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (Bachelor/Honors) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা। বিশেষ করে ফুড (প্যাকেজড)/বেভারেজ, হেলথকেয়ার/লাইফস্টাইল প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং (FMCG) অথবা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অ্যাপ্লিকেন্টদের ভিডিও সিভি সাবমিট করতে উৎসাহিত করা হচ্ছে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

আবেদনের শেষ সময়: ১৭ জুন ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে [এখানে ক্লিক করুন]

কোন মন্তব্য নেই