আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন এসএসসি পাসেই Shohoj Solution
আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি লিফট অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: লিফট অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিষ্ঠানের প্রদত্ত নিয়ম অনুযায়ী
চাকরির দায়িত্বসমূহ:
- প্যাসেঞ্জার ও কার্গো লিফটের নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং কার্যকর পরিচালনা নিশ্চিত করা।
- লিফটের দৈনন্দিন অপারেশন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা এবং স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা।
- লিফটের মৌলিক টেকনিক্যাল অবস্থা (কন্ট্রোল প্যানেল, দরজা, সেন্সর, অ্যালার্ম, লাইটিং ও অন্যান্য) নিয়মিত পরিদর্শন করা।
- নির্ধারিত প্রিভেন্টিভ মেইনটেন্যান্স কার্যক্রম বাস্তবায়নে ভেন্ডর মেইনটেন্যান্স টিমকে সহযোগিতা প্রদান করা।
- লিফটের যেকোনো ত্রুটি, অস্বাভাবিকতা বা ঝুঁকিপূর্ণ অবস্থা দ্রুত শনাক্ত করে সমাধান করা ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।
- ব্রেকডাউন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সমাধান করা
- লিফটের মৌলিক ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম সম্পর্কে কার্যকর ধারণা প্রয়োগ করা।
- জরুরি পরিস্থিতিতে প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।
- দৈনন্দিন অপারেশন, মেইনটেন্যান্স এবং ইনসিডেন্ট সংক্রান্ত তথ্য সঠিকভাবে নথিভুক্ত ও রিপোর্ট করা।
- প্রতিষ্ঠানের নীতিমালা, নিরাপত্তা মানদণ্ড এবং কর্পোরেট আচরণবিধি অনুসরণ নিশ্চিত করা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই