Breaking News

আকিজ ফুডে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ Shohoj Solution



আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড 

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ, কোয়ালিটি কন্ট্রোল

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয়

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর । তবে ফ্রেশারদেরও আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

অন্যান্য সুবিধা: আংশিক ভর্তুকিকৃত দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে ২টি উৎসব বোনাস।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • আইপিজিসি (IPQC)-এর সমস্ত ধরণের সঠিক ডকুমেন্টেশন বজায় রাখা।

  • গুণমান পরিকল্পনা অনুযায়ী ইন-প্রসেস কোয়ালিটি কন্ট্রোল (IPQC) সম্পাদন করা।

  • ব্যক্তিগত হাইজিন, জিএমপি (GMP), খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত মনিটরিংয়ের কমপ্লায়েন্স নিশ্চিত করা।

  • কোম্পানি ও নিয়ন্ত্রক নির্দেশিকা অনুযায়ী ফিনিশড পণ্যগুলো সঠিকভাবে লেবেলযুক্ত, সিল করা এবং প্যাকেজ করা নিশ্চিত করা।

  • ল্যাবরেটরি সরঞ্জাম হ্যান্ডলিং এবং ক্যালিব্রেশন নিশ্চিত করা।

  • এইচএিসসিপি (HACCP) পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে হ্যাজার্ড অ্যানালাইসিস, ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন প্রক্রিয়া কার্যক্রম পরিচালনা করা।

  • হালাল, রেগুলেটরি, এবং প্রয়োজনীয়তার জন্য অডিট সহায়তা প্রদান করা।

  • স্যাম্পল অ্যানালাইসিস, রুট কজ ইনভেস্টিগেশন এবং ক্যাপা (CAPA)-এর মাধ্যমে বাজার থেকে আসা অভিযোগ হ্যান্ডেল করা।

  • এসওপি (SOP) অনুযায়ী সিআইপি (CIP) প্যারামিটার যাচাই ও মনিটর করা।

  • প্রসেস ডেভিয়েশন এবং কোয়ালিটি সংক্রান্ত সমস্যাগুলোর জন্য শক্তিশালী সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকা।



শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ও এমএসসি।

অন্যান্য যোগ্যতা: অ্যানালিটিক্যাল স্কিল, ফুড সেফটি, আইএসও এবং এইচএসিসিপি (HACCP) সম্পর্কে জ্ঞান, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, রিপোর্টিং ও ডকুমেন্টেশন, এফএসএসসি (FSSC), জিএমপি (GMP), কোয়ালিটি কন্ট্রোল এবং রুট কজ অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই