Breaking News

নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির টেলিভিশন বিভাগ ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি

পদের নাম: ফিল্ড অফিসার (টেলিভিশন)

বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং

পদসংখ্যা: ১০ জন

অভিজ্ঞতা: অভিজ্ঞতা বাধ্যতামূলক নয় (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।

অন্যান্য সুবিধা: টিএ (T/A), প্রভিডেন্ট ফান্ড, ট্যুর অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ইনস্যুরেন্স, প্রফিট শেয়ার, আংশিক ভর্তুকিকৃত দুপুরের খাবার, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, ডিএ (D/A), কমিশন এবং সেলস ইনসেন্টিভ।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: ২২ থেকে ৩৪ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

চাকরির দায়িত্বসমূহ:

  • নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অনুযায়ী টেলিভিশন পণ্যের সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা এবং প্রতিদিনের অর্ডার সংগ্রহ ও বিক্রয় কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা।
  • দায়িত্বপ্রাপ্ত টেরিটরি/বেস পয়েন্টের আওতাধীন সকল রিটেল আউটেলে ১০০% কভারেজ নিশ্চিত করা এবং নিয়মিতভাবে বাজার পরিদর্শনের মাধ্যমে প্রতিটি দোকানের বিক্রয় পরিস্থিতি, পণ্যের চাহিদা ও বাজারের গতিবিধি পর্যবেক্ষণ করা।
  • বিদ্যমান রিটেইলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রেখে টেলিভিশন পণ্যের বিক্রয় বৃদ্ধি করা এবং রিটেইলারদের প্রয়োজন অনুযায়ী পণ্য, মূল্য, অফার ও অন্যান্য ব্যবসায়িক তথ্য প্রদান করা।
  • দায়িত্বপ্রাপ্ত এলাকার বাজার সম্প্রসারণের জন্য নতুন রিটেইলার খুঁজে বের করা, সম্ভাবনাময় দোকান চিহ্নিত করা এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নতুন রিটেইলার নিয়োগের মাধ্যমে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা।
  • নির্ধারিত টেরিটরিতে বাজারের সম্ভাবনা বিশ্লেষণ করে নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগের সুযোগ সৃষ্টি করা এবং নতুন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে টেলিভিশন পণ্যের বাজার সম্প্রসারণ ও বিক্রয় বৃদ্ধি নিশ্চিত করা।
  • প্রতিযোগী ব্র্যান্ডের পণ্যের মূল্য, বিক্রয় কার্যক্রম, বাজার চাহিদা, প্রমোশনাল অফার এবং রিটেইলার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে বাজারের পরিবর্তন সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
  • রিটেইলার ও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে নিয়মিতভাবে সেলস অর্ডার সংগ্রহ করা, অর্ডারের যথাযথ ফলো-আপ করা এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে বাজারে পণ্যের অ্যাভেলাবিলিটি বজায় রাখা।
  • নির্ধারিত সেলস টার্গেট অর্জনের পাশাপাশি টেরিটরির মার্কেট শেয়ার বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি, রিটেল আউটলেট সম্প্রসারণ এবং সামগ্রিকভাবে টেলিভিশন পণ্যের বিক্রয় ও বাজার উপস্থিতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করা।



শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল আরোহীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে। ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বিক্রির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চটপটে এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন: টাকা ১০,০০০ - ১৫,০০০ (মাসিক)

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই