ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা Shohoj Solution
বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: রিলেশনশিপ অফিসার (আরও) টু সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এসআরএম)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- লাইবিলিটিজ , অ্যাসেটস এবং অন্যান্য রিটেইল ব্যাংকিং প্রোডাক্টের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা।
- অভ্যন্তরীণ নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় নিয়মকানুন এবং কার্যপদ্ধতির নির্দেশিকা নিশ্চিত করার পাশাপাশি চমৎকার গ্রাহক সেবা প্রদান করা।
- গ্রাহকের ভ্যালু বা গুরুত্ব বাড়াতে এবং ব্যাংকের মুনাফায় অবদান রাখতে ক্রস-সেলিং কার্যক্রম জোরদার করা।
- গ্রাহকদের আর্থিক চাহিদাগুলো বোঝার মাধ্যমে এবং তাদের উপযুক্ত ব্যাংকিং সলিউশন বা সেবা প্রদানের মাধ্যমে শক্তিশালী গ্রাহক সম্পর্ক গড়ে তোলা ও তা বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ২ বছর
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২৬
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই