মিনিস্টার হাই-টেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন Shohoj Solution
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া সেলস ম্যানেজার (ডিলার চ্যানেল) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার (ডিলার চ্যানেল)
লোকবল নিয়োগ: ১৫ জন
অন্যান্য সুবিধা: টি/এ, কর্মক্ষমতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা ও কালেকশন কমিশন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২৭ থেকে ৩৭ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- বাজারের সম্ভাবনা ও প্রবৃদ্ধির সুযোগগুলো বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী সেলস, মার্কেটিং ও ফাইন্যান্সিয়াল কৌশল তৈরি ও বাস্তবায়ন করা।
- কোম্পানির বিক্রয় পরিধি বাড়ানোর জন্য নির্দিষ্ট টেরিটরিতে নতুন নতুন ডিলার বা রিটেইলার পয়েন্ট তৈরি করা।
- বিদ্যমান ডিলার নেটওয়ার্কের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখা এবং ব্যবসার নতুন সুযোগ খুঁজে বের করা।
- ফিল্ড সেলস টিমের সদস্যদের সঠিক গাইডলাইন দেওয়া, কাজের ট্রেইনিং দেওয়া এবং তাদের পারফরম্যান্সের উন্নয়নে ভূমিকা রাখা।
- বিদ্যমান গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে তাদের সাথে নিয়মিত কাজ করা।
- নির্ধারিত অঞ্চলের ক্রেতা ও ডিলারদের সাথে সম্পর্ক আরও মজবুত করতে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) প্রক্রিয়ার সঠিক প্রয়োগ নিশ্চিত করা।
- সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে যোগাযোগ তৈরি করা এবং পণ্যের প্রাইস বা বাণিজ্যিক অফার নিখুঁতভাবে হিসাব ও প্রস্তুত করা।
- ডিলার ও করপোরেট ক্লায়েন্টদের কাছে কোম্পানির পণ্যের গুণগত মান ও সক্ষমতা তুলে ধরতে ফরমাল সেলস অ্যাক্টিভিটি ও প্রেজেন্টেশন দেওয়া।
- সেলস সম্পন্ন হওয়ার পর কাস্টমারকে কোম্পানির সেলস সাপোর্ট এবং সার্ভিস টিমের কাছে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া।
- নির্ধারিত টেরিটরি এবং নির্দিষ্ট প্রোডাক্ট লাইনের জন্য কোম্পানির মাসিক সেলস টার্গেট ও মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত ও দক্ষতার সাথে কাজ করা।
- কোম্পানির নির্দেশনা অনুযায়ী সেলস কো-অর্ডিনেট করা এবং যাবতীয় মার্কেটিং পলিসি ও কার্যক্রম মাঠে বাস্তবায়ন করা।
- বাংলাদেশের যেকোনো প্রান্তে বা জেলায় গিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- প্রার্থীর অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতিতে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদনের শেষ সময়: ১৬ জুলাই ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই