নিয়োগ দিচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, আবেদন করুন আজই Shohoj Solution
দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি (The IBN SINA Pharmaceutical Industry PLC) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'এক্সিকিউটিভ, লোকাল প্রকিউরমেন্ট' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ, লোকাল প্রকিউরমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধাসমূহ:
- বার্ষিক বেতন পর্যালোচনা।
- ফুল সাবসিডি লাঞ্চ সুবিধা।
- ২টি উৎসব বোনাস।
- মেডিকেল অ্যালাউন্স, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি।
- কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
চাকরির দায়িত্বসমূহ:
- জেনারেল আইটেম ক্রয় করা এবং বিদ্যমান সেবা ও উপকরণের সমন্বয় করা।
- পণ্যের স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক সময়ে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করা।
- মসৃণ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে কোটেশন সংগ্রহ, তুলনামূলক বিশ্লেষণ, ওয়ার্ক অর্ডার প্রদান ও বিল প্রসেসিং করা।
- কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করা।
- বিভাগীয় প্রধান কর্তৃক নির্দেশিত যেকোনো দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিষয়ে বি.এস.সি. ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল বা মেডিসিন কোম্পানিতে সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এমএস অফিস (এক্সেল, পাওয়ার পয়েন্ট) ও ইআরপি (ERP) সফটওয়্যারে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর
আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কভার লেটার, বিস্তারিত আপডেট সিভি, সব একাডেমিক/প্রফেশনাল সার্টিফিকেটের কপি, ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ (সবগুলো সত্যায়িত) আবেদনপত্রটি ২৮ জুন, ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানা: হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
আবেদনের বিস্তারিত: চাকরির বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।


!doctype>
কোন মন্তব্য নেই