নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, শুক্র-শনিবার ছুটি Shohoj Solution
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রজেক্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- কমিউনিটি লিডার এবং অ্যাক্টিভিস্টদের সাথে পদ্ধতি অনুসরণ করে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করা এবং এর সার্বিক তদারকি করা।
- প্রতি মাসে অ্যাক্টিভিস্টদের সাথে মাসিক মিটিং করা এবং অ্যাক্টিভিস্ট ও গার্ল শাইন এর কেয়ারগিভারদের জন্য লিটারেসি ও নিউমারেসি সেশন পরিচালনা করা।
- নির্ধারিত মডিউল অনুযায়ী পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেওয়া এবং জিবিভি ,নন-জিবিভি অ্যাক্টর, ধর্মীয় নেতা ও মাঝিদের সচেতনতামূলক ট্রেনিং প্রদান করা।
- নিয়মিত কোচিং সেশন, ওয়ান-টু-ওয়ান মিটিং ও ফলো-আপের মাধ্যমে অ্যাক্টিভিস্টদের উদ্বুদ্ধ করা। অ্যাক্টিভিটি অবজারভেশন ফর্ম এর মাধ্যমে তাদের কাজের মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা করা।
- প্রতি সপ্তাহে ও মাসে কোবো টেমপ্লেটে রিপোর্ট জমা দেওয়া, কমিউনিটি চেঞ্জ ট্র্যাকার আপডেট করা এবং খাতার পাশাপাশি ডিজিটাল সিস্টেমে সেশন ও মিটিংয়ের তথ্য সংরক্ষণ করা।
- ব্লক পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রমের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা এবং কোনো সহিংসতার ঘটনা ঘটলে সঠিক চ্যানেল মেনে তা 'কেস ম্যানেজমেন্ট টিম'-এর কাছে রেফার করা।
- মাঠ পর্যায়ে ক্যাশ ডিসবার্সমেন্ট ও মনিটরিংয়ে সহায়তা করা। এছাড়া ক্যাম্প ইনচার্জ এর কাছ থেকে প্রোগ্রামের অ্যাসেসমেন্ট, ওয়ার্ক প্ল্যান এবং মাসিক রিপোর্টের সব ধরণের প্রশাসনিক অনুমোদন নেওয়া।
শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
আবেদনের শেষ সময়: ২২ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই