Breaking News

এসএসসি পাসেই ওয়ালটনে চাকরি Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) পাস

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির দায়িত্বসমূহ:

  • ব্রাঞ্চ ম্যানেজার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিদিনের অফিশিয়াল ও অপারেশনাল কাজগুলো সম্পন্ন করা।
  • কাস্টমার সার্ভিস পয়েন্টে পণ্য রিসিভ (গ্রহণ) এবং ডেলিভারি (প্রদান) করার সময় পণ্যের নিরাপত্তা, সঠিকতা এবং সঠিক সময় মেইনটেইন করা।
  • সার্ভিস পয়েন্টের সার্বিক পরিবেশ গুছিয়ে রাখা এবং কাজের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা নিশ্চিত করা।
  • ব্রাঞ্চ ম্যানেজারের গাইডলাইন অনুযায়ী ব্রাঞ্চের অন্যান্য সেকশন বা ডিপার্টমেন্টকে তাদের প্রয়োজনে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া।
  • সময়ে সময়ে ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোনো বিশেষ দায়িত্ব বা নির্দেশনা দক্ষতার সাথে পালন করা।



চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: কুমিল্লা (মুরাদনগর), ফেনী



বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই