এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও, কাজ সপ্তাহে ৫ দিন Shohoj Solution
ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য কর্মসূচি (HCMP) বিভাগে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)
পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, ব্র্যাক হেলথ প্রোগ্রাম, এইচসিএমপি (HCMP)
বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্রাম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) পাস।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছর (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং সংগঠনের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
উপজেলা ম্যানেজার / প্রোগ্রাম অর্গানাইজার, কমিউনিকেবল ডিজিজেস, এইচসিএমপি-র তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে সরাসরি ফিল্ড সার্ভিস এবং বাস্তবায়ন করা।
বাড়ি বাড়ি ভিজিটের সময় টিবি প্রিজাম্পটিভ (TB presumptive) শনাক্ত করা।
ম্যালেরিয়ার লক্ষণযুক্ত রোগীদের ক্ষেত্রে আরডিটি (RDT) ব্যবহার করে রক্ত পরীক্ষা পরিচালনা করা।
শনাক্তকৃত টিবি প্রিজাম্পটিভ থেকে কফ (sputum) সংগ্রহ করা।
ডিওটি (DOT) প্রদানকারী নির্বাচন এবং রোগীর ফলো-আপ করা।
সঠিকভাবে রেকর্ড রক্ষণাবেক্ষণ করা এবং সময়মতো রিপোর্ট তৈরি ও প্রদান করা।
সেফগার্ড বাস্তবায়নের কর্মসূচি লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম অংশগ্রহণকারী, সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি এবং টিম সদস্যদের যেকোনো ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি এবং যৌন শোষণ ও অপব্যবহার (SEA) থেকে নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপদ কাজের পরিবেশ স্থাপনে সেফগার্ডের বিষয়ে সহায়তা, নির্দেশিকা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করা।
টিম সদস্যদের মধ্যে সেফগার্ড নীতির বিষয়গুলো অনুশীলন, প্রচার এবং সমর্থন করা এবং কর্মের প্রতিটি ধারায় সেফগার্ড স্ট্যান্ডার্ডের বাস্তবায়ন নিশ্চিত করা।
কোনো প্রতিবেদনযোগ্য ঘটনা ঘটলে সেফগার্ড রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা এবং অন্যদেরও এটি করতে উৎসাহিত করা।
অন্যান্য যোগ্যতা: এনজিও বা ডেভেলপমেন্ট এজেন্সিতে সর্বোচ্চ ১ বছরের কাজের অভিজ্ঞতা (ফ্রেশারদেরও আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে)। মৌলিক কম্পিউটার জ্ঞান, যোগাযোগ ও রিপোর্টিং দক্ষতা, মনিটরিং, রিপোর্টিং ও ডকুমেন্টেশন, মূল্যায়ন এবং সমন্বয় দক্ষতা থাকতে হবে।
আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই