Breaking News

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপে ‘এমটিও/ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: কর্ণফুলী গ্রুপ

বিভাগের নাম: অপারেশনস

পদের নাম: এমটিও/ট্রেইনি এক্সিকিউটিভ

পদসংখ্যা: ৩ জন



চাকরির দায়িত্বসমূহ:

  • ইংরেজি যোগাযোগে চমৎকার দক্ষতা থাকা বাধ্যতামূলক।
  • মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্সড বা উচ্চতর দক্ষতা থাকা আবশ্যক।
  • চমৎকার প্রেজেন্টেশন এবং রিপোর্ট তৈরির দক্ষতা।
  • ভালো নেতৃত্ব প্রদানের ক্ষমতা বা লিডারশিপ স্কিল।
  • প্রতিদিনের আগত এবং বহির্গামী মালামাল বা পণ্য হ্যান্ডেল করা।
  • ইনভেন্টরির সঠিক স্টোরেজ এবং সুশৃঙ্খল বিন্যাস বজায় রাখা।
  • নিয়মিত স্টক পরীক্ষা বা গণনা করা এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা।
  • গুদামের পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা।

অভিজ্ঞতা: ৪ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: যে কোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) অথবা স্নাতকোত্তর

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

কোন মন্তব্য নেই