নিয়োগ দেবে সুলতান’স ডাইন Shohoj Solution
সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রিয় রেস্তোরাঁটির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: মার্কেটিং অ্যান্ড সেলস
পদসংখ্যা: ০৩টি
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা (মাসিক)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- কোম্পানির পণ্য বা সেবার প্রচার বাড়াতে সরাসরি ফিল্ড মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা।
- নিয়মিত বিভিন্ন শাখা বা ব্রাঞ্চ পরিদর্শন করা, মার্কেটিং কার্যক্রমের সমন্বয় করা এবং পারফরম্যান্স বিশ্লেষণ করা।
- প্রয়োজনে ঢাকার বাইরে নিয়মিত যাতায়াত করার মানসিকতা থাকা।
- বিভিন্ন ডেটা ও মেট্রিক্স ব্যবহার করে বিক্রয়ের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী নিয়মিত রিপোর্ট তৈরি করা।
- কোম্পানির অ্যাপ এবং ওয়েবসাইটের পারফরম্যান্স মনিটর করা এবং উন্নতির জন্য প্রয়োজনীয় ইনসাইট বা পরামর্শ প্রদান করা।
- বেসিক মোবাইল ভিডিওগ্রাফি এবং এডিটিং দক্ষতার মাধ্যমে সৃজনশীল ভিডিও কন্টেন্ট তৈরি ও পরিচালনা করা।
- প্রোমোশনাল ক্যাম্পেইনের জন্য বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ ও কাজ করা।
- প্রিন্ট মিডিয়ার যাবতীয় কার্যক্রম পরিচালনা করা এবং সংশ্লিষ্ট ভেন্ডরদের সাথে সমন্বয় করা।
- মার্কেটিং কোলাটেরালস (যেমন: ব্যানার, ফেস্টুন, লিফলেট) সোর্সিং এবং এগুলো তৈরিতে সহায়তা করা।
- ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী বিভাগীয় লাইন ম্যানেজারদের সহায়তা করা এবং তাদের সাথে সমন্বয় বজায় রাখা।
- প্রতিষ্ঠানের প্রয়োজনে যেকোনো অতিরিক্ত দায়িত্ব পালনে নমনীয় এবং আগ্রহী থাকা।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডাইরেক্ট সেলিং/মার্কেটিং সার্ভিস কোম্পানিতে কাজের দক্ষতা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই