জনবল নেবে প্রাণ গ্রুপ, থাকছে না বয়সসীমা Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘আউটলেট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: আউটলেট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং আউটলেটের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা।
- আউটলেটের কর্মীদের জন্য প্রতিদিনের কাজের পরিকল্পনা করা এবং দায়িত্ব বণ্টন করা।
- কাজের নীতিমালা ও পদ্ধতি প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা; মানসম্মত সেবা ও গ্রাহক সন্তুষ্টির জন্য কার্যকর কৌশল গ্রহণ করা।
- আউটলেটের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখা।
- গ্রাহকদের মতামত সংগ্রহ করা এবং সেই অনুযায়ী আউটলেটের কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেওয়া।
- নতুন কর্মীদের পরিচিতি এবং পেশাগত প্রশিক্ষণের সময়সূচী নির্ধারণ করা; বিভিন্ন সমস্যা ও আপডেট নিয়ে আলোচনা করার জন্য সভার আয়োজন করা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৩ বছর
আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই