নিয়োগ দেবে আড়ং, আবেদন নেওয়া শুরু Shohoj Solution
আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
বিভাগ: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স (কন্ট্রাক্টওয়াল)
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- পুরো প্রতিষ্ঠানের জন্য একটি ট্রেনিং ক্যালেন্ডার তৈরি করা বা তৈরিতে সহায়তা করা।
- নতুন জয়েন করা কর্মীদের ওরিয়েন্টেশন এবং পুরনো কর্মীদের জন্য রিফ্রেশার ট্রেনিংয়ের শিডিউল তদারকি করা।
- ট্রেনিং সেশনের জন্য রুম বুক করা এবং অডিও-ভিজ্যুয়াল ইক্যুইপমেন্ট (সাউন্ড সিস্টেম, প্রজেক্টর) ঠিক আছে কি না তা নিশ্চিত করা।
- প্রশিক্ষণার্থীদের মধ্যে হ্যান্ডআউট, কুইজ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা।
- ইন-হাউস কোর্সের জন্য প্রয়োজনীয় ট্রেইনিং ম্যাটেরিয়াল বা লেকচার শিট প্রস্তুত করা।
- প্রতিটি সেশনে কর্মীদের উপস্থিতির হার সঠিকভাবে সংরক্ষণ করা।
- প্রশিক্ষণ শেষে কর্মীদের ফিডব্যাক গ্রহণ ও বিশ্লেষণ করা, যাতে পরবর্তীতে প্রোগ্রামের মান আরও উন্নত করা যায়।
- নিয়মিতভাবে প্রশিক্ষণের অগ্রগতি এবং ফলাফল সম্পর্কে ম্যানেজমেন্টকে রিপোর্ট দেওয়া।
- বর্তমান সময়ের আধুনিক লার্নিং ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা এবং নতুন প্রোগ্রামের প্রস্তাব দেওয়া।
- প্রতিষ্ঠানের সিনিয়র লিডারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং অন্যান্য অভ্যন্তরীণ টিমের সাথে প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস স্যুট বা সংশ্লিষ্ট সফটওয়্যারে পারদর্শী।
আবেদনের শেষ সময়: ০৫ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই