জিসকা ফার্মায় অফিসার নিয়োগ, অভিজ্ঞতা ছাড়া আবেদনের সুযোগ | Shohoj Solution
দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কোয়ালিটি কমপ্লায়েন্স বিভাগে 'অফিসার' পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রফিট শেয়ারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Ziska Pharmaceuticals Ltd.)
পদের নাম: অফিসার, কোয়ালিটি কমপ্লায়েন্স (Officer, Quality Compliance)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন, বছরে ৩টি উৎসব বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধি (Salary Review), কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, প্রফিট শেয়ারিং (WPPF), দুপুরের খাবারে ভর্তুকি, মোবাইল অ্যালাওয়েন্স, মেডিকেল ও গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এবং যাতায়াতের জন্য পিক-অ্যান্ড-ড্রপ সুবিধা।
চাকরির দায়িত্বসমূহ:
উৎপাদন চলাকালীন ইন-প্রসেস কোয়ালিটি কন্ট্রোল (IPQC) চেক করা এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করা।
ব্যাচ ডকুমেন্ট রিভিউ এবং ব্যাচ রিলিজ কাজে সহায়তা করা।
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি এবং আপডেট করা।
ডেভিয়েশন, চেঞ্জ কন্ট্রোল এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট কাজে সহায়তা প্রদান করা।
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অফ ফার্মাসি (B.Pharm) অথবা মাস্টার অফ ফার্মাসি (M.Pharm) ডিগ্রি।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
অভিজ্ঞতা সর্বোচ্চ ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
আইপিসি (IPC) এবং ডকুমেন্টেশন সম্পর্কে ভালো ধারণা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
এমএস-অফিস এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর (ফ্যাক্টরি)
আবেদনের শেষ সময়: ০৫ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।


!doctype>
কোন মন্তব্য নেই