আকিজ গ্রুপে চাকরি, আছে ওভারটাইম ভাতা Shohoj Solution
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্রোডাকশন (চিপস প্লান্ট) বিভাগ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: প্রোডাকশন (চিপস প্লান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, প্রতিদিন ৩ বেলা খাবারের জন্য ভর্তুকি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- চিপস উৎপাদন লাইনের সকল কার্যক্রম তদারকি এবং পরিচালনা করা।
- উৎপাদন কাজে ব্যবহৃত মেশিন এবং সরঞ্জামগুলো যেন কোনো বাধা ছাড়াই সুচারুভাবে চলে তা নিশ্চিত করা।
- মেশিনের নিয়মিত পরীক্ষা করা এবং ছোটখাটো কারিগরি সমস্যা বা ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করা।
- প্রোডাকশন, মেইনটেন্যান্স এবং কোয়ালিটি কন্ট্রোল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও কাজের সমন্বয় বজায় রাখা।
- প্রতিদিনের উৎপাদনের সঠিক তথ্য সংরক্ষণ করা এবং ডেইলি প্রোডাকশন রিপোর্ট তৈরি করা।
- প্রোডাকশন এলাকায় যথাযথ পরিচ্ছন্নতা, কর্মীদের নিরাপত্তা এবং জিএমপি (GMP) নীতিমালা অনুসরণ নিশ্চিত করা।
- মেশিনের অলস সময় কমিয়ে আনা এবং কাঁচামালের অপচয় সর্বনিম্ন পর্যায়ে রাখা।
- প্রতিষ্ঠানের সকল নিয়ম-কানুন এবং উৎপাদনের নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে মেনে চলা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/পাওয়ার)
অন্যান্য যোগ্যতা: উৎপাদন যন্ত্রপাতি ও তার সমস্যা সমাধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই