Breaking News

ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না অভিজ্ঞতা Shohoj Solution



বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগের নাম: রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির দায়িত্বসমূহ:

  • ব্যাংকের বিভিন্ন ধরনের পণ্য যেমন: অ্যাকাউন্ট, ডিপোজিট, কার্ড, লোন এবং অন্যান্য সেবাগুলোর প্রচার ও বিক্রয় নিশ্চিত করা।
  • ত্রৈমাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা ও উদ্দেশ্যসমূহ অর্জন করা।
  • বিক্রয় বৃদ্ধিমূলক বিভিন্ন ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
  • নতুন সম্ভাব্য গ্রাহকদের অন-বোর্ড করা (ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করা) এবং তাদের সাথে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা।
  • গ্রাহকদের প্রয়োজনীয়তাগুলো দ্রুত ও পেশাদারিত্বের সাথে সমাধান করার মাধ্যমে চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করা।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন ও অন্যান্য সুবিধা: ৩১,০০০ টাকা

বয়সসীমা: নির্ধারিত নয়

আবেদন শুরু: ৭ মে ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৪ মে ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।


কোন মন্তব্য নেই