Breaking News

আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি,ট্যুরের সুবিধাও থাকছে Shohoj Solution

 


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ফ্যাক্টরি হেড’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

বিভাগের নাম: এরএফএল প্ল্যাস্টিক বিজনেস

পদের নাম: ফ্যাক্টরি হেড

পদসংখ্যা: ৩ জন



চাকরির দায়িত্বসমূহ:

  • উৎপাদন, পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ, গুণমান নিয়ন্ত্রণ এবং লজিস্টিকসসহ কারখানার সামগ্রিক কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করা।
  • ইনজেকশন মোল্ডিং, ব্লো মোল্ডিং এবং এক্সট্রুশন ইউনিটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
  • আইএসও মানদণ্ড এবং আইনি বাধ্যবাধকতা অনুযায়ী কঠোর গুণমান নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
  • অপচয় এবং যান্ত্রিক ত্রুটির সময় কমিয়ে আনতে মেশিনের ব্যবহার, সাইকেল টাইম এবং উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করা।
  • কাঁচামাল, জ্বালানি এবং জনবল ব্যবহারের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়ন করা।
  • একটি উচ্চ-দক্ষতাসম্পন্ন দল গঠন ও পরিচালনা করা এবং শক্তিশালী নেতৃত্ব ও কর্মসংস্কৃতি গড়ে তোলা।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ৩০-৫০ বছর

কর্মস্থল: কুমিল্লা ও গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা: ৭-১৪ বছর

আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই