Breaking News

ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়া আবেদন Shohoj Solution


ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'এক্সিকিউটিভ, টেকনিক্যাল স্টোর' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০,০০০ টাকা বেতনে কাজ করার সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ, টেকনিক্যাল স্টোর

পদসংখ্যা: নির্ধারিত নয়

অভিজ্ঞতা: প্রয়োজন নেই (অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)

অন্যান্য সুবিধাসমূহ:

  • সপ্তাহে ২ দিন ছুটি।
  • ২টি উৎসব বোনাস।
  • ডিউটি শিডিউল অনুযায়ী সকাল/দুপুর/রাতের খাবার প্রদান করা হবে।
  • কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)

চাকরির দায়িত্বসমূহ:

  • টেকনিক্যাল স্টোরের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা।
  • ইনভেন্টরি কন্ট্রোল অটোমেশন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
  • লাইন/বেস মেইনটেন্যান্সের জন্য কার্যকর ম্যাটেরিয়াল সাপোর্ট নিশ্চিত করা।
  • কিউএ (QA), আইওএসএ (IOSA) এবং সিএএবি (CAAB) এয়ারওয়ার্থিনেস রিকয়ারমেন্ট অনুযায়ী এয়ারক্রাফট সামগ্রী সংরক্ষণ ও বিতরণ করা।
  • টুলস ও ইকুইপমেন্টের সঠিক সংরক্ষণ, হ্যান্ডলিং ও ক্যালিব্রেশন নিশ্চিত করা।
  • এওজি (AOG) বা জরুরি প্রয়োজনীয় সামগ্রী দ্রুত সরবরাহ করে ফ্লাইট বিলম্ব এড়ানো।
  • সিএএবি (CAAB) এর নিয়ম অনুযায়ী অকেজো বা স্ক্র্যাপ সামগ্রী সংরক্ষণ ও অপসারণ নিশ্চিত করা।
  • রিপোর্ট জেনারেশন, বিশ্লেষণ ও পূর্বাভাস প্রদান করা।
  • পার্ট ১৪৫, ক্যামো (CAMO) এবং আউটস্টেশনের সাথে সমন্বয় করা।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে বিএসসি (BSc) ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অবশ্যই ৫ বছরের নন-সেপারেবল কন্ট্রাক্টে স্বাক্ষর করতে হবে কারণ এই পদের জন্য কঠোর প্রশিক্ষণের প্রয়োজন হয়। সকাল/সন্ধ্যা/রাত যেকোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। ধুমপান বা মাদকাসক্তি অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের শেষ সময়: ০৯ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন 

কোন মন্তব্য নেই