নিয়োগ দেবে মিনিস্টার, আবেদন অনলাইনে Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
বিভাগের নাম: ডিলার চ্যানেল
পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার
পদসংখ্যা: ৩ জন
চাকরির দায়িত্বসমূহ:
- নির্ধারিত বাজারে বিক্রয় বৃদ্ধি এবং পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য নতুন ডিলার খুঁজে বের করা এবং নিয়োগ দেওয়া।
- কোম্পানির বিক্রয় কৌশলগুলো ডিলারের মাধ্যমে কার্যকরভাবে বাস্তবায়নের করে নির্দিষ্ট অঞ্চলে লাভজনক রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা।
- বিক্রয় কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য ডিলারের ব্যবসায়িক কেন্দ্রে প্রয়োজনীয় সিস্টেম এবং প্রক্রিয়া (Process) স্থাপন করা।
- দক্ষ এবং যোগ্য ডিলারদের একটি শক্তিশালী দল গড়ে তোলা।
- ডিলারদের মাধ্যমে পরিচালিত সকল বিক্রয় এবং সেবা প্রদান কার্যক্রম যেন স্বয়ংক্রিয়ভাবে (Auto-pilot) চলে তা নিশ্চিত করা।
- এই পদের মূল দায়িত্ব/ফলাফল: সঠিক ডিলার নির্বাচন করা এবং কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম শুরু করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ৩০-৪০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ
অভিজ্ঞতা: ৫-৭ বছর
আবেদনের শেষ সময়: ৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

!doctype>
কোন মন্তব্য নেই