Breaking News

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ছাড়াও আছে ভাতা সুবিধা Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটর বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সার্ভিস এক্সপার্ট

বিভাগ: রেফ্রিজারেটর

লোকবল নিয়োগ: ১৫ জন

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা:  ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • নতুন রেফ্রিজারেটর বা ফ্রিজ সেটআপ করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
  • ফ্রিজের বৈদ্যুতিক এবং যান্ত্রিক সমস্যাগুলো নির্ভুলভাবে চিহ্নিত করা এবং কাস্টমারকে সঠিক সমাধান প্রদান করা।
  • সিস্টেম পরিষ্কার করা, অ্যাডজাস্ট করা এবং ওয়ারেন্টি পিরিয়ডে থাকা পণ্যগুলোর জন্য সার্ভিসিং নিশ্চিত করা।
  • যেকোনো জরুরি মেরামতের অনুরোধে দ্রুত সাড়া দেওয়া এবং দক্ষতার সাথে তা সম্পন্ন করা।
  • মেরামতের জন্য স্টোর থেকে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস সংগ্রহ এবং তার সঠিক হিসাব বজায় রাখা।
  • প্রতিদিনের সকল রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের সঠিক রেকর্ড বা ডেইলি লগ বজায় রাখা।
  • কোম্পানির সার্ভিসের মানদণ্ড, কাজের নির্দেশনা এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা।
  • সেকশন বা ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কাজগুলো সম্পন্ন করা।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: যন্ত্রপাতি স্থাপন, মেরামত, সার্ভিসিং, পরীক্ষা এবং সমস্যা সমাধান করার দক্ষতা। 

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর 

আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই