এসএসসি পাসেই চাকরি দেবে আড়ং, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড Shohoj Solution
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট, ক্যাড-কনজাম্পশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট, ক্যাড-কনজাম্পশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
অন্যান্য যোগ্যতা: কস্টিং টিম থেকে স্যাম্পলসহ রিকুইজিশন শিট গ্রহণ করে প্যাটার্ন তৈরির জন্য প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে যাচাই করার দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি নিয়ম অনুযায়ী।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- কস্টিং টিম থেকে স্যাম্পলসহ রিকুইজিশন শিট গ্রহণ করে প্যাটার্ন তৈরির জন্য প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে যাচাই করা।
- ডিজাইন বা টেকনিক্যাল কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য কস্টিং টিম ও প্যাটার্ন মাস্টারের সাথে সমন্বয় করা।
- নির্ধারিত ডিজাইনের স্যাম্পল অনুযায়ী মূল প্যাটার্ন সংশ্লিষ্ট প্যাটার্ন মাস্টারের কাছ থেকে সংগ্রহ ও সংরক্ষণ করা।
- স্যাম্পলের সাথে প্যাটার্ন মিলিয়ে CAD সফটওয়্যারের মাধ্যমে সঠিকভাবে ডিজিটাইজিং ও বিভিন্ন সাইজে গ্রেডিং সম্পন্ন করা।
- প্রোডাকশন প্যাটার্ন প্লটার মেশিনে সঠিক মাপে প্রিন্ট করে প্রোডাকশন টিমের জন্য প্রস্তুত করা।
- প্রস্তুতকৃত প্যাটার্ন নির্ধারিত সময়ের মধ্যে আয়েশা আবেদ ফাউন্ডেশন (AAF) ও
- ইন্ডিভিজুয়াল প্রডিউসারদের (IP) নিকট পাঠানো এবং ডেলিভারি নিশ্চিত করা।
- বিভাগের দৈনন্দিন কার্যক্রম ও লক্ষ্যমাত্রা অর্জনে সুপারভাইজার এবং সহকর্মীদের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা প্রদান করা।
- CAD সেকশনের প্রয়োজনীয় কাগজ, সরঞ্জাম ও অন্যান্য উপকরণের হিসাব সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠানের প্রয়োজনে সুপারভাইজার বা বিভাগীয় প্রধানের অর্পিত অন্যান্য কারিগরি দায়িত্ব যথাযথভাবে পালন করা।
- দক্ষ মার্কার তৈরির মাধ্যমে কাপড়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, ফ্যাব্রিক অপচয় কমানো এবং সাশ্রয়ী উৎপাদনে সহায়তা করা।
আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই