Breaking News

নিয়োগ দেবে ওয়ালটন,অভিজ্ঞতা ছাড়াই আবেদন Shohoj Solution



ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কল সেন্টার এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ

পদসংখ্যা: ০৫টি 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।



চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (মিরপুর)

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • কাস্টমারদের ফোন কল রিসিভ করা এবং তাদের সাথে বিনয়ের সাথে কথা বলা।
  • প্রয়োজনে কাস্টমারদের কল করে প্রয়োজনীয় তথ্য দেওয়া বা ফলো-আপ নেওয়া।
  • কাস্টমারের সমস্যা বা অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনা এবং বোঝা।
  • কাস্টমারকে তাৎক্ষণিক এবং উপযুক্ত সমাধান দেওয়ার চেষ্টা করা।
  • যদি সমস্যাটি বড় হয়, তবে তা দ্রুত সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া।
  • কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে কাস্টমারদের সঠিক ও বিস্তারিত তথ্য প্রদান করা।
  • কাস্টমারকে সবসময় লেটেস্ট এবং সঠিক তথ্য দেওয়া নিশ্চিত করা যাতে কোনো বিভ্রান্তি না হয়।
  • কাস্টমারদের পাঠানো সার্ভিস সংক্রান্ত ইমেইলগুলোর রিপ্লাই দেওয়া এবং কাজ কতদূর হলো তা ফলো-আপ করা।
  • পণ্য কেনার পর কাস্টমার কোনো সমস্যায় পড়লে তাকে সর্বোচ্চ সহায়তা দেওয়া।
  • প্রতিদিন কতগুলো কল আসলো, কতটি সমস্যার সমাধান হলো এবং বর্তমান অবস্থা কী—তা প্রতিদিন নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানানো।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কল সেন্টারে কাজের দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ০৬ মে ২০২৬ 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই