বেক্সিমকো ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, পাবেন মোটরসাইকেল সুবিধা Shohoj Solution
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় বিভাগে 'মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ' পদে লোকবল নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউ বা সরাসরি সাক্ষাৎকারের আহ্বান জানিয়েছে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিদেশ ভ্রমণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন, ত্রৈমাসিক ইনসেনটিভ স্কিম, বছরে ২টি উৎসব বোনাস ও ১টি লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, সিটি অ্যালাওয়েন্স, মোটরসাইকেল ক্রয়ে ভর্তুকি সুবিধা, টিএ/ডিএ, মোবাইল অ্যালাওয়েন্স এবং পারফরম্যান্সের ভিত্তিতে দ্রুত পদোন্নতি ও বিদেশ ভ্রমণের সুযোগ।
চাকরির ধরন: ফুলটাইম
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)। শিক্ষাজীবনের সকল স্তরে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে (কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়)।
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
সাক্ষাৎকারের স্থান ও তারিখ:
বেক্সিমকো ফার্মা বিভিন্ন জেলায় সরাসরি ইন্টারভিউ গ্রহণ করবে। নিচে তারিখ ও স্থান দেওয়া হলো:
- রাজশাহী: ৭ মে ২০২৬ (বৃহস্পতিবার), হোটেল রয়্যাল রাজ, বোয়ালিয়া।
- বগুড়া: ৭ মে ২০২৬ (বৃহস্পতিবার), পর্যটন মোটেল, শেরপুর রোড।
- যশোর: ৭ মে ২০২৬ (বৃহস্পতিবার), জয়তী সোসাইটি, মুজিব সড়ক।
- ময়মনসিংহ: ১০ মে ২০২৬ (রবিবার), স্পন্দন ট্রেনিং ফেসিলিটেশন সেন্টার, মাসকান্দা।
- কুমিল্লা: ১০ মে ২০২৬ (রবিবার), ওয়েসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, টমসম ব্রিজ।
- ঢাকা: ৬ মে ও ৯ মে ২০২৬, বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার, মিরপুর ডিওএইচএস।
সময়: সকাল ০৯:০০ টা থেকে ১১:০০ টার মধ্যে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: সাক্ষাৎকারের সময় অবশ্যই একটি জীবনবৃত্তান্ত (CV) এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে আনতে হবে।


!doctype>
কোন মন্তব্য নেই