Breaking News

পার্টটাইম চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন Shohoj Solution



সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রিয় রেস্তোরাঁটি হসপিটালিটি স্টাফ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন

পদের নাম: হসপিটালিটি স্টাফ

লোকবল নিয়োগ: ২০ জন 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।



অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা

চাকরির ধরন: পার্ট টাইম

কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (বেলি রোড, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা)

বেতন: আলোচনা সাপেক্ষে ঘণ্টাভিত্তিক পারিশ্রমিক

চাকরির দায়িত্বসমূহ:

  • কাস্টমারদের হাসিমুখে স্বাগত জানানো এবং পেশাদারভাবে মেনু কার্ড উপস্থাপন করা।
  • খাবার ও পানীয়ের অর্ডারগুলো নির্ভুলভাবে গ্রহণ করা। প্রয়োজনে কাস্টমারকে জনপ্রিয় বা দামী কোনো খাবার নেওয়ার পরামর্শ দিয়ে বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করা।
  • অত্যন্ত বিনয়ের সাথে এবং দ্রুততম সময়ে কাস্টমারদের টেবিল পর্যন্ত খাবার ও পানীয় পৌঁছে দেওয়া।
  • খাবার পরিবেশনের আগে সেটি সঠিক মানসম্পন্ন, স্বাস্থ্যসম্মত এবং কাস্টমারের অর্ডার অনুযায়ী হয়েছে কি না, তা ভালো করে দেখে নেওয়া।
  • টেবিলগুলো সবসময় পরিপাটি রাখা, চামচ-গ্লাস ও টিস্যু সঠিকভাবে সাজিয়ে রাখা।
  • প্রতিটি গেস্ট চলে যাওয়ার সাথে সাথে টেবিল পরিষ্কার করা এবং নতুন গেস্টের জন্য দ্রুত প্রস্তুত করা।
  • কিচেন এবং অন্যান্য স্টাফদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা যাতে অর্ডারে কোনো ভুল না হয় এবং দ্রুত সার্ভিস দেওয়া যায়।
  • ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সকল নিয়ম কঠোরভাবে মেনে চলা।
  • প্রতিটি গেস্ট যেন রেস্টুরেন্টে সুন্দর সময় কাটাতে পারেন এবং তৃপ্তিসহকারে খাবার শেষ করতে পারেন, তা নিশ্চিত করা।
  • কোনো গেস্টের বিশেষ কোনো চাহিদা বা অভিযোগ থাকলে তা গুরুত্বের সাথে শোনা এবং সমাধান করা।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: রেস্টুরেন্টে কাজের দক্ষতা 

আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই