Breaking News

জনবল নেবে মেঘনা গ্রুপ, ২৪ বছর হলেই আবেদন Shohoj Solution

 


মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ




চাকরির দায়িত্বসমূহ: 

  • রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজের জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট ইস্যু করা। যেমন: Cold Work, Hot Work, এবং Lockout/Tagout বা সিস্টেম আইসোলেশন নিশ্চিত করা যাতে কর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।
  • বয়লার এবং এয়ার কম্প্রেসরের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ন্ত্রণ করা এবং নিয়ম অনুযায়ী এগুলো চালু ও বন্ধ করা।
  • বয়লারের প্রেশার, টেম্পারেচার এবং ওয়াটার লেভেল সবসময় মনিটর করা।
  • স্টিম টারবাইনের নিয়মিত অপারেশন পরিচালনা করা। এর মধ্যে রয়েছে কোল্ড স্টার্ট-আপ এবং হট স্টার্ট-আপ।
  • প্ল্যান্টে যেন কোনো অনাকাঙ্ক্ষিত 'ট্রিপ' না ঘটে, সেজন্য দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণ করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: ২৪-৩২ বছর

আবেদনের শেষ তারিখ: ২২ এপ্রিল ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা ডিপ্লোমা (ইইই/ইইআই/পাওয়ার)

অভিজ্ঞতা: ২-৫ বছর

কর্মস্থল: নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে বিডিজবস ক্লিক করুন।

কোন মন্তব্য নেই