Breaking News

ওয়ালটনে নিয়োগ, কর্মস্থল গাজীপুর Shohoj Solution

 


ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘আর্কিটেক্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। গাজীপুর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: আর্কিটেক্ট

পদসংখ্যা: ১ জন



চাকরির দায়িত্বসমূহ:

  • ফ্যাক্টরি, স্টিল বিল্ডিং, এবং ইন্টেরিয়র/এক্সটেরিয়র প্রজেক্টের জন্য বিস্তারিত ওয়ার্কিং ড্রয়িং তৈরি করা।
  • প্রকল্পের প্ল্যান, এলিভেশন, সেকশন এবং ডিটেইল ড্রয়িং প্রস্তুত করা যাতে নির্মাণ কাজ নিখুঁত হয়।
  • প্রজেক্টের ডিজাইন এবং টেকনিক্যাল বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা।
  • আধুনিক সফটওয়্যার ব্যবহার করে প্রজেক্টের বাস্তবসম্মত থ্রি-ডি মডেল তৈরি করা।
  • ক্লায়েন্ট বা ম্যানেজমেন্ট যেন প্রজেক্টটি তৈরির আগেই দেখতে কেমন হবে তা বুঝতে পারে, সেভাবে থ্রি-ডি প্রেজেন্টেশন সাজানো।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: ২৫-৩৭ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ইন আর্কিটেকচার

অভিজ্ঞতা: ৩ বছর

আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।

কোন মন্তব্য নেই