Breaking News

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন Shohoj Solution



ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'অ্যাসোসিয়েট - ইনফরমেশন টেকনোলজি (IT)' পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও সুবিধাসমূহ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড

পদের নাম: অ্যাসোসিয়েট - ইনফরমেশন টেকনোলজি (IT)

পদসংখ্যা: ০১ জন

অন্যান্য সুবিধাসমূহ:

  • বার্ষিক বেতন পর্যালোচনা।
  • ২টি উৎসব বোনাস।
  • বীমা সুবিধা।
  • সাপ্তাহিক ২ দিন ছুটি।
  • প্রয়োজনে মোবাইল বিল সুবিধা।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

বয়স: সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির দায়িত্বসমূহ:

  • কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, আইপি ফোন ও আইডি কার্ড প্রিন্টারসহ অন্যান্য আইটি পেরিফেরাল স্থাপন, কনফিগার ও ডেপ্লয় করা।
  • আইটি হার্ডওয়্যার এবং সংশ্লিষ্ট সরঞ্জামের রুটিন মেইনটেইনেন্স, ট্রাবলশুটিং, আপগ্রেড এবং মেরামত করা।
  • হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যার জন্য ব্যবহারকারীদের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কারিগরি সহায়তা প্রদান করা।
  • ডেস্কটপ, ল্যাপটপ, থিন ক্লায়েন্ট ও মোবাইল ডিভাইসের সমস্যা শনাক্ত ও সমাধান করা।
  • সুইচ, রাউটার, এক্সেস পয়েন্ট এবং ইউপিএস (UPS) সিস্টেমসহ লোকাল নেটওয়ার্ক অবকাঠামো রক্ষণাবেক্ষণে সহায়তা করা।
  • সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেম ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা।
  • আইটি সেবার অনুরোধগুলো সময়মতো সমাধান করা এবং ঘটনার সঠিক ডকুমেন্টেশন বজায় রাখা।
  • কারিগরি সহায়তা, রক্ষণাবেক্ষণ ও সমস্যা সমাধানের জন্য অভ্যন্তরীণ টিম ও ভেন্ডরদের সাথে সমন্বয় করা।



শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস।

অন্যান্য যোগ্যতা: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আইএসপি (ISP) বা সার্ভিস সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজিতে যোগাযোগে দক্ষতা, সমস্যার সমাধান করার সক্ষমতা এবং পজিটিভ মনোভাব থাকতে হবে।

অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর

আবেদনের শেষ সময়: ২৬ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


কোন মন্তব্য নেই