এইচএসসি পাসে চাকরি দেবে আরএফএল গ্রুপ Shohoj Solution
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চাইনিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: চাইনিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার
লোকবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা স্নাতক ডিগ্রি এবং
অন্যান্য যোগ্যতা: চীনা ভাষায় উচ্চ দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
অন্যান্য সুবিধা: ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে বাকিতে পণ্য কেনার সুবিধা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: পাবনা, রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- বিভিন্ন ব্যবসায়িক মিটিং, ফ্যাক্টরি ভিজিট, ট্রেনিং সেশন এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক কাজের সময় চাইনিজ (ম্যান্দারিন) ভাষা থেকে ইংরেজি/বাংলায় এবং ইংরেজি/বাংলা থেকে চাইনিজে নিখুঁত মৌখিক অনুবাদ বা ইন্টারপ্রিটেশন প্রদান করা।
- বিভিন্ন ইমেইল, রিপোর্ট, ম্যানুয়াল, এসওপি (SOPs), টেকনিক্যাল ডকুমেন্ট এবং প্রেজেন্টেশন চাইনিজ থেকে ইংরেজি/বাংলায় (এবং বিপরীতভাবে) লিখিত অনুবাদ করা।
- চীনা প্রবাসী কর্মকর্তাদের সাথে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, ভেন্ডর, ঠিকাদার এবং প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ সহজতর করতে সহায়তা করা।
- ব্যবসায়িক বৈঠক, ফ্যাক্টরি পরিদর্শন এবং অফিসিয়াল ট্যুরের সময় চীনা প্রতিনিধি দলের সাথে থেকে দোভাষী হিসেবে কাজ করা।
- অনুবাদকৃত সমস্ত নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করা এবং প্রাতিষ্ঠানিক তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা।
- ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন বা অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন কারিগরি বা টেকনিক্যাল টার্মিনোলজি সঠিকভাবে অনুবাদ করা।
- প্রজেক্ট বা প্রকল্পের কাজগুলো যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য চীনা এবং স্থানীয় টিমের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় সাধন করা।
- মিটিং আয়োজনে সহযোগিতা করা এবং মিটিংয়ের প্রধান প্রধান বিষয়গুলো নিয়ে দুই ভাষায় মিটিং নোটস ও কার্যবিবরণী প্রস্তুত করা।
- ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত যেকোনো অতিরিক্ত কাজ ও দায়িত্ব দক্ষতার সাথে সম্পন্ন করা।
আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই