জনবল নিচ্ছে এসিআই মটরস, থাকছে না বয়সসীমা Shohoj Solution
এসিআই মটরস লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড
বিভাগের নাম: ওয়াটার পাম্প
পদের নাম: টেরিটরি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধাসমূহ:
টি/এ, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা
মধ্যাহ্নভোজের সুবিধা: আংশিক ভর্তুকি
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব বোনাস: ২টি
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
চাকরির দায়িত্বসমূহ:
- নির্ধারিত পণ্যের জন্য অনলাইন (সোশ্যাল মিডিয়া, ডিজিটাল বিজ্ঞাপন) এবং অফলাইন (লিফলেট, ব্যানার, ইভেন্ট) প্রচারণা পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।
- সেলস এবং আফটার-সেলস টিমের সাথে সমন্বয় করে কাস্টমারদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ক্যাম্পেইন ও ইভেন্টের আয়োজন করা।
- বিভিন্ন ক্যাটাগরির পণ্যের জন্য বার্ষিক বাজেট তৈরি করা।
- পণ্যের বিক্রয় ধারা , ক্যাশ ফ্লো এবং লাভ-ক্ষতির হিসাব নিয়মিত পর্যবেক্ষণ করা।
- পণ্যের কোথায় উন্নতির জায়গা আছে তা খুঁজে বের করা এবং মার্কেট শেয়ার বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া।
- মার্কেটিং স্ট্র্যাটেজিতে কোনো ঘাটতি থাকলে তা দ্রুত পরিবর্তন করে পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা।
- গ্রাহক, ডিলার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নেওয়া।
- প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পণ্যের নতুন ফিচার বা আকর্ষণীয় অফার ডিজাইন করা।
- মার্কেটিং, সেলস এবং অপারেশনস টিমের সাথে নিবিড়ভাবে কাজ করা যাতে নতুন কোনো পণ্য বাজারে ছাড়ার সময় তা সফল হয়।
- পণ্য বাজারে আসার পর সেটির নিরবচ্ছিন্ন সাপোর্ট নিশ্চিত করা।
- নিয়মিত ফিল্ড ভিজিট বা বাজার পরিদর্শনের মাধ্যমে কাস্টমারদের আসল চাহিদা বোঝা এবং ব্যবসার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করা।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ
অভিজ্ঞতা: ৩-৫ বছর
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই