Breaking News

এইচএসসি পাসেই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ Shohoj Solution



আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র জেটি সরকার/ সহকারী জেটি সরকার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সিনিয়র জেটি সরকার/ সহকারী জেটি সরকার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: চট্টগ্রাম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

চাকরির দায়িত্বসমূহ

  • জেটিতে সকল লোডিং ও আনলোডিং কার্যক্রম তত্ত্বাবধান করা।
  • জাহাজের Berthing, Shifting এবং Departure কার্যক্রম সমন্বয় করা।
  • শিপিং এজেন্ট, পরিবহনকারী, বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে সমন্বয় বজায় রাখা।
  • শ্রমিক ও সুপারভাইজারদের কাজ সমন্বয় করা।
  • জেটির শ্রমিক ও ঠিকাদারদের কার্যক্রম তদারকি করে নিরাপদ ও দক্ষ অপারেশন নিশ্চিত করা।
  • বন্দর ও শিপিং সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা।
  • অপারেশনাল সমস্যা ও জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা।
  • প্রয়োজনীয় অপারেশনাল রিপোর্ট প্রস্তুত ও সংরক্ষণ করা।



শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: বৈধ জেটি সরকার লাইসেন্স এবং বন্দর ও শিপিং কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই