Breaking News

১০ সেলস ম্যানেজার নেবে মিনিস্টার, ৪০ বছরেও আবেদন Shohoj Solution



শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

বিভাগের নাম: ডিলার চ্যানেল

পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার

পদসংখ্যা: ১০ জন

অন্যান্য সুবিধাসমূহ:

ভবিষ্য তহবিল, টি/এ, ভ্রমণ ভাতা

উৎসব বোনাস:

বেতন পর্যালোচনা:বার্ষিক

কোম্পানির নীতিমালা অনুযায়ী



বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

বয়স: ৩০-৪০ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

চাকরির দায়িত্বসমূহ:

  • নতুন ডিলার খুঁজে বের করা এবং তাদের মাধ্যমে বাজারে পণ্যের উপস্থিতি বাড়ানো।
  • কোম্পানির ব্যবসার দীর্ঘমেয়াদী উন্নতির জন্য যোগ্য ও সামর্থ্যবান ডিলার বাছাই করা।
  • কোম্পানির বিক্রয় কৌশলগুলো ডিলারদের মাধ্যমে কার্যকরভাবে বাস্তবায়ন করে রাজস্ব এবং মুনাফা বাড়ানো।
  • নির্দিষ্ট এলাকার জন্য নির্ধারিত সেলস টার্গেট, রিচ এবং প্রফিটাবিলিটি লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • ডিলারের পয়েন্টে সঠিক সেলস সিস্টেম এবং প্রসেস চালু করা যাতে প্রতিদিনের কাজগুলো কোনো ঝামেলা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলে।
  • ডিলারের কাছে যেন সঠিক পরিমাণে মালামাল থাকে এবং বাকিতে বিক্রয় যেন নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করা।
  • ডিলারের মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল যেন সঠিকভাবে ব্যবহৃত হয়, সেদিকে নজর রাখা।
  • ডিলার এবং তাদের কর্মীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া।
  • ডিলার এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আস্থা ও সততার ভিত্তিতে মজবুত ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা।
  • দলের সবার মধ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা তৈরি করা।
  • কাজের প্রয়োজনে আপনাকে নিয়মিত বিভিন্ন এলাকায় যাতায়াত বা সফর করতে হবে।
  • টাইট ডেডলাইনের মধ্যে অনেকগুলো কাজ একসাথে সামলানোর মানসিকতা থাকতে হবে।



প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং) অথবা এমবিএম

অভিজ্ঞতা: ৫-৭ বছর

আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


কোন মন্তব্য নেই