জনবল নেবে ওয়ালটন, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা অথবা এইচএসসি পাস হতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: এসি, ভিআরএফ অ্যান্ড এইচভিএসি
পদের নাম: সার্ভিস এক্সপার্ট
পদসংখ্যা: ৩ জন
চাকরির দায়িত্বসমূহ:
- পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এসির প্রতিরোধমূলক এবং সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ করা যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।
- এসি বা কুলিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ যেমন—কম্প্রেসর, মোটর, পাম্প, এক্সপ্যানশন ভালভ এবং কন্ট্রোল সিস্টেম মেরামত বা পরিবর্তন করা।
- HVAC সিস্টেমের ভেতরে কোনো মেকানিক্যাল (যেমন- শব্দ হওয়া বা জ্যাম হওয়া) অথবা ইলেকট্রিক্যাল (যেমন- সার্কিট বা ওয়্যারিং) সমস্যা দেখা দিলে তা খুঁজে বের করা এবং সমাধান করা।
- সিস্টেমটি ঠিকমতো ঠান্ডা করছে কি না এবং বিদ্যুৎ সাশ্রয়ীভাবে চলছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা।
অভিজ্ঞতা: ১-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা অথবা এইচএসসি
আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই