নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স Shohoj Solution
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি এক্সিকিউটিভ-সিএএমও (ইঞ্জিনিয়ারিং বিভাগ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ-সিএএমও (ইঞ্জিনিয়ারিং বিভাগ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি (শুক্র-শনিবার), খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, চিকিৎসা বিমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক)
চাকরির দায়িত্বসমূহ:
- এয়ারওয়ার্দিনেস ডাইরেক্টিভস, সার্ভিস বুলেটিন এবং অন্যান্য টেকনিক্যাল পাবলিকেশন নিয়মিত পর্যালোচনা করা এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
- সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ এর বিধিবিধান অনুযায়ী উড়োজাহাজের উড্ডয়ন যোগ্যতা নিশ্চিত করতে ম্যানেজারকে সহায়তা করা।
- কর্তৃক নির্দেশিত যেকোনো জরুরি নিরাপত্তা ব্যবস্থা বা অপারেশনাল ডাইরেক্টিভস দ্রুত বাস্তবায়ন করা।
- উড়োজাহাজের নির্ধারিত এবং অনির্ধারিত রক্ষণাবেক্ষণ তদারকি করা এবং বিস্তারিত ওয়ার্ক প্যাকেজ প্রস্তুত করা।
- লাইফ-লিমিটেড পার্টস পরিবর্তনের সঠিক পরিকল্পনা করা যাতে হঠাৎ করে ইঞ্জিন বা কোনো বড় কম্পোনেন্ট খুলে ফেলার প্রয়োজন না পড়ে এবং সময় ও খরচ বাঁচে।
- বাধ্যতামূলক নয় এমন কোনো মডিফিকেশন বা ইন্সপেকশন করা হবে কি না, তা কারিগরি দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।
- অপারেশনাল ইঞ্জিনের কাজের পরিধি নির্ধারণ করা এবং লিজ রিটার্ন কন্ডিশন মাথায় রেখে এর বাণিজ্যিক কার্যকারিতা যাচাই করা।
- নতুন এয়ারক্রাফট ইনডাকশন (যোগ করা), বেস মেইনটেইনেন্স এবং ডেলিভারি বা রি-ডেলিভারি প্রজেক্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
- রক্ষণাবেক্ষণ এবং নির্ভরযোগ্যতার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা এবং কোনো সমস্যা থাকলে তার স্থায়ী সমাধান বের করা।
- বিমানে রিপোর্ট করা ত্রুটিগুলো নিয়মিত মনিটর করা এবং ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা মেইনটেইনেন্স অর্গানাইজেশনের সাথে কথা বলে গ্রাউন্ডিং সমস্যা দ্রুত সমাধান করা।
- নিয়ম মেনে কাজ হচ্ছে কি না তা নিশ্চিত করতে সরাসরি এয়ারক্রাফট পরিদর্শন করা।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এয়ারলাইন্সে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
আবেদনের শেষ সময়: ১১ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই