নিয়োগ দেবে ওয়ালটন,থাকবে অনেক সুবিধা Shohoj Solution
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনভেন্টরি ইনচার্জ (লি-আয়ন ব্যাটারি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ইনভেন্টরি ইনচার্জ (লি-আয়ন ব্যাটারি)
পদসংখ্যা: ০১টি
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির দায়িত্বসমূহ:
- ফ্যাক্টরির সমস্ত কাঁচামাল মজুদের প্রধান দায়িত্ব পালন করা।
- স্থানীয় বাজার থেকে সংগৃহীত মালামালের পরিকল্পনা করা এবং সেগুলোর স্টক লেভেল নিয়মিত পর্যবেক্ষণ করা।
- ফিজিক্যাল স্টক এবং সিস্টেমের হিসাবের মধ্যে যেন কোনো গরমিল না থাকে তা নিশ্চিত করা।
- গুদামঘরের সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
- মালামাল এমনভাবে সাজানো যাতে সহজে খুঁজে পাওয়া যায় এবং চলাচলের জায়গা থাকে।
- মালামাল গ্রহণ এবং সঠিক জায়গায় সংরক্ষণের জন্য কর্মীদের মধ্যে দক্ষভাবে কাজ ভাগ করে দেওয়া।
- ব্যবসার লক্ষ্য অর্জনে ইনভেন্টরি স্টাফদের কাজের মান উন্নত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া।
- প্রোডাকশন বা উৎপাদন টিমের সাথে নিয়মিত যোগাযোগ রাখা যাতে মালামালের অভাবে প্রোডাকশন বন্ধ না হয়।
- সঠিক সময়ে সঠিক পণ্য সরবরাহ করে উৎপাদনের গতি সচল রাখা।
- অকেজো বা বর্জ্য আইটেমগুলো পরিষ্কার করে স্টকের চাপ কমানো।
- যেসব মালামাল সহজে ব্যবহৃত হচ্ছে না সেগুলো কীভাবে দ্রুত কাজে লাগানো যায় তা পর্যালোচনা করা এবং ইনভেন্টরি লস কমানো।
- গুদামঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পেশাদার কর্মপরিবেশ বজায় রাখা।
- 6S বাস্তবায়ন নীতিগুলো মেনে চলা নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/আইপিইতে বিএসসি। তবে এমবিএ থাকলে অগ্রাধিকার পাবে।
অন্যান্য যোগ্যতা: আরএম ইনভেন্টরি ম্যানেজমেন্টে দক্ষতা। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রসেস ডেভেলপমেন্ট, অপারেশনাল প্ল্যানিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল প্ল্যানিং এবং প্রোডাকশন প্ল্যানিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই