নিয়োগ দেবে মিনিস্টার,থাকবে অনেক সুবিধা Shohoj Solution
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিভিশনাল ম্যানেজার (শোরুম ডিভিশন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: ডিভিশনাল ম্যানেজার (শোরুম ডিভিশন)
পদসংখ্যা: ০৫টি
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
চাকরির দায়িত্বসমূহ:
- শোরুমের সেলস ও মার্কেটিং স্টাফদের দৈনন্দিন কাজ তদারকি করা এবং তাদের কাজের লক্ষ্যমাত্রা পূরণ নিশ্চিত করা।
- প্রতিটি কাজ যেন কোম্পানির পলিসি এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়, তা নিশ্চিত করা।
- কাজের ক্ষেত্রে যেকোনো সমস্যা বা আপডেট নিয়মিত আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো।
- প্রতিষ্ঠানের ব্যবসা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।
- বার্ষিক টার্নওভার বা বিক্রয় উল্লেখযোগ্য হারে বাড়ানোর চ্যালেঞ্জ গ্রহণ করা এবং বাজার সম্প্রসারণের কাজ করা।
- চমৎকার প্ল্যানিং এবং টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে পুরো বিজনেস ডেভেলপমেন্ট টিমের নেতৃত্ব দেওয়া।
- কোম্পানির পরিকল্পনা অনুযায়ী মাসিক ও বার্ষিক সেলস টার্গেট অর্জনে টিমকে পরিচালিত করা।
- ডাইরেক্ট সেলস এবং বড় বড় করপোরেট ক্লায়েন্টদের সাথে ব্যবসার সুযোগ তৈরিতে কাজ করা।
- বাজারের প্রতিযোগিতামূলক পরিবেশ পর্যবেক্ষণ করা এবং প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা।
- বর্তমান গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং উন্নত কাস্টমার সার্ভিস নিশ্চিত করা।
- বাজারের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ব্যবসায়িক সিদ্ধান্তে কাজে লাগানো।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: শোরুমে
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা থাকতে হবে - এমএস-অফিস, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


!doctype>
কোন মন্তব্য নেই