চাকরি দেবে আকিজ ফুড, ফ্রেশার প্রার্থীদেরও আবেদনের সুযোগ Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: ট্রেড মার্কেটিং
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৩ জন
চাকরির দায়িত্বসমূহ:
- বিক্রয় লক্ষ্যমাত্রা বা সেলস অবজেক্টিভ অর্জনের জন্য ডিলার বা ব্যবসায়ীদের জন্য বিশেষ ট্রেড স্কিম (যেমন: নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনলে ক্যাশব্যাক বা ফ্রি পণ্য) তৈরি করা।
- উৎসব বা বিশেষ সময় উপলক্ষে সেলস বাড়ানোর জন্য স্পেশাল ট্রেড প্রমোশন প্রোগ্রাম ডিজাইন ও বাস্তবায়ন করা।
- ট্রেড অফার বা ডিসকাউন্টের যাবতীয় তথ্য কোম্পানির ERP এবং SFA সিস্টেমে নির্ভুলভাবে ইনপুট দেওয়া।
- কোনো অফারের মেয়াদ শেষ হলে বা নতুন অফার চালু হলে তাৎক্ষণিকভাবে তা ডিজিটাল সিস্টেমে আপডেট করা যাতে মাঠ পর্যায়ে কোনো বিভ্রান্তি না হয়।
অভিজ্ঞতা: ২-৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৬-৩৮ বছর
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ অথবা স্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবসে ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই