নিয়োগ দেবে আকিজ গ্রুপ,অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন Shohoj Solution
আকিজ গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
বিভাগের নাম: ব্র্যান্ডিং
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য সুবিধাসমূহ:
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা, চিকিৎসা ভাতা
বেতন পর্যালোচনা: বার্ষিক
দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকি
উৎসব বোনাস: ২টি
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৩-৩০ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
- ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং বার্ষিক পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ক্যাম্পেইন বা প্রচারণামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করা।
- নতুন পণ্য লঞ্চ করা, পুরোনো পণ্যকে নতুন আঙ্গিকে আনা অথবা একই পণ্যের নতুন কোনো ফ্লেভার বা সাইজ বাজারে ছাড়ার প্রক্রিয়ায় সরাসরি কাজ করা।
- সেলস, প্রোডাকশন এবং সাপ্লাই চেইন টিমের সাথে নিয়মিত যোগাযোগ রাখা যাতে পণ্যের উৎপাদন থেকে শুরু করে দোকানে পৌঁছানো পর্যন্ত কোথাও কোনো বাধা না থাকে।
- বিজ্ঞাপন সংস্থা এবং ক্রিয়েটিভ পার্টনারদের সাথে কাজ করা যাতে বিজ্ঞাপনের ডিজাইন এবং প্রচারের কাজগুলো সঠিক সময়ে এবং মানসম্মতভাবে সম্পন্ন হয়।
- নিয়মিত বাজারে গিয়ে ক্রেতারা কেন পণ্যটি কিনছে (বা কিনছে না) তা বোঝা এবং প্রতিযোগীরা কী ধরণের অফার দিচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।
- পাড়ার দোকান থেকে শুরু করে বড় সুপার শপ —সব জায়গায় যেন আপনার ব্র্যান্ডের পণ্যটি ঠিকমতো দেখা যায়, তা নিশ্চিত করা।
- দোকানে পণ্য সাজানোর উপকরণ যেমন—ব্যানার, পোস্টার, ডিসপ্লে স্ট্যান্ড বা স্টিকার ঠিকমতো লাগানো হচ্ছে কি না, তা দেখা।
- দোকানে দোকানে বিভিন্ন প্রোমোশনাল অফার চালু করা এবং সেগুলোর কার্যকারিতা যাচাই করা।
- ব্র্যান্ডের লোগো, রং বা ডিজাইন যেন সব জায়গায় একই রকম থাকে তা নিশ্চিত করা।
- আগের সব ক্যাম্পেইনের ডিজাইন, আর্টওয়ার্ক এবং রিপোর্টগুলো ভবিষ্যতে ব্যবহারের জন্য গুছিয়ে রাখা।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই