Recent comments

Breaking News

১০০ জনকে নিয়োগ দেবে আরএফএল, এইচএসসি পাসেই আবেদন Shohoj Solution



শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘শোরুম ম্যানেজার’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি হতে হবে। প্রার্থীরা ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: শোরুম ম্যানেজার

পদসংখ্যা: ১০০ জন

বেতন: ২১,০০০-৩৫,০০০ টাকা

অন্যান্য সুবিধাসমূহ:

ভবিষ্য তহবিল, ভ্রমণ ভাতা, লাভের ভাগ, কর্মক্ষমতা বোনাস, মোবাইল বিল,বিক্রয় কমিশন

উৎসব বোনাস:

বেতন পর্যালোচনা: বার্ষিক

ছুটির নগদীকরণ



চাকরির ধরন: ফুল টাইম

বয়স: ২২-৩৫ বছর

কর্মস্থল: যে কোনো স্থান

চাকরির দায়িত্বসমূহ:

  • কোম্পানির দেওয়া মাসিক এবং বাৎসরিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করা।
  • শোরুমের প্রতিদিনের যাবতীয় কাজ (যেমন: শোরুম খোলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, এসি/লাইট চেক করা) সঠিকভাবে তদারকি করা।
  • কোম্পানির নতুন কোনো অফার, ডিসকাউন্ট বা প্রমোশনাল ক্যাম্পেইন এলে তা শোরুমে সঠিকভাবে কার্যকর করা।
  • শোরুমে কী পরিমাণ পণ্য আছে এবং কোনটির স্টক শেষ হয়ে যাচ্ছে—তার সঠিক হিসাব রাখা।
  • কাস্টমারদের আকর্ষণ করার জন্য পণ্যগুলো সুন্দর এবং নিয়মতান্ত্রিকভাবে সাজিয়ে রাখা।
  • চাহিদামতো পণ্য যেন সবসময় শোরুমে থাকে, তা নিশ্চিত করা।
  • সেলস এক্সিকিউটিভ এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের কাজ তদারকি করা।
  • কর্মীদের আচার-ব্যবহার উন্নত করতে এবং পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া।
  • কর্মীরা কোম্পানির ড্রেস কোড এবং অন্যান্য নিয়ম মেনে চলছে কি না, তা নিশ্চিত করা।
  • কোনো কাস্টমার অসন্তুষ্ট হলে বা অভিযোগ করলে তা অত্যন্ত পেশাদারিত্বের সাথে সমাধান করা।
  • কোম্পানির নির্ধারিত কাজের নিয়মাবলী মেনে চলা এবং সময়মতো অডিট সংক্রান্ত সকল রিকোয়ারমেন্ট পূরণ করা।
  • প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং মাসের বিক্রয় ও স্টকের নির্ভুল রিপোর্ট তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো।



প্রার্থীর ধরন: পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা পাস অথবা স্নাতক

অভিজ্ঞতা: ৩-৭ বছর

আবেদনের শেষ সময়: ৪ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বিডিজবস আবেদন করতে পারবেন।


কোন মন্তব্য নেই