Breaking News

চাকরি দেবে ব্র্যাক এনজিও Shohoj Solution



ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির (এনজিও) মাইক্রোফিন্যান্স প্রোগ্র্যাম বিভাগ ফিল্ড রিসার্চ ফেলোশিপ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফিল্ড রিসার্চ ফেলোশিপ

বিভাগ: মাইক্রোফিন্যান্স প্রোগ্র্যাম

পদসংখ্যা: নির্ধারিত নয় 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

বেতন: নবীন প্রার্থী দৈনিক ১,৫০০ টাকা, অভিজ্ঞ প্রার্থীদের দৈনিক ২,০০০ টাকা। 

অন্যান্য সুবিধা: খাবার, বাসস্থান, যাতায়াত এবং মাঠ-সম্পর্কিত খরচ অন্তর্ভুক্ত।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: প্রয়োজন নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

চাকরির দায়িত্বসমূহ:

  • ডিজিটাল ডেটা কালেকশন টুলস ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে পারিবারিক জরিপ এবং সুনির্দিষ্ট সাক্ষাৎকার গ্রহণ করা।
  • ডেটার শতভাগ নির্ভুলতা, গুণগত মান এবং নৈতিক দিকগুলো  বজায় রাখতে গবেষণার প্রোটোকল ও নির্দেশিকা কঠোরভাবে মেনে চলা।
  • এলাকার মানুষের সাথে অত্যন্ত পেশাদার এবং সম্মানজনক আচরণ করা এবং কাজের অগ্রগতি নিয়মিত সংস্থার 'রিসার্চ অ্যান্ড ইনসাইট'টিমকে জানানো।
  • মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী দলগুলোকে নেতৃত্ব দেওয়া এবং তথ্য সংগ্রহ কার্যক্রম যেন কোনো ঝামেলা ছাড়া মসৃণভাবে চলে, তা নিশ্চিত করা।
  • ফিল্ডের যাবতীয় লজিস্টিকস সমন্বয় করা এবং মাঠের কাজের ওপর সার্বক্ষণিক নজরদারি করা।
  • পুরো ফিল্ডওয়ার্ক বা মাঠের কাজ চলাকালীন সংগৃহীত তথ্যের গুণগত মান যেন একদম নিখুঁত থাকে, তা নিশ্চিত করা।
  • টিমের কোনো সদস্য যেন কর্মক্ষেত্রে কোনো ধরনের ক্ষতি, অপব্যবহার, অবহেলা, হয়রানি বা শোষণের শিকার না হন, তা নিশ্চিত করা এবং একটি নিরাপদ কর্মপরিবেশ গঠনে প্রধান সহায়তাকারী হিসেবে কাজ করা।
  • টিমের সকল সদস্যের মাঝে সংস্থার সেফগার্ডিং নীতিমালার নিয়মিত চর্চা করা, এটিকে উৎসাহিত করা এবং প্রতিটি কাজের পদক্ষেপে সুরক্ষার মানদণ্ড নিশ্চিত করা।
  • কাজ চলাকালীন কোনো ধরনের অপ্রত্যাশিত বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সংস্থার নির্দিষ্ট নিয়ম মেনে তা অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করা এবং অন্যদেরও নিয়ম মেনে রিপোর্ট করতে উৎসাহিত করা।



শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: পূর্ববর্তী মাঠ পর্যায়ের বা গবেষণার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই