নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল হবিগঞ্জ Shohoj Solution
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
বিভাগের নাম: ফ্যাক্টরি অ্যাডমিন, পেস্ট কন্ট্রোল
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- ফ্যাক্টরির ভেতরে ও আশেপাশে যেন কোনো পোকামাকড়, ইঁদুর বা পাখির উপদ্রব না হয়, তা নিশ্চিত করা।
- নিয়মিত পেস্ট কন্ট্রোল ড্রাইভ পরিচালনা করা এবং নির্ধারিত সিডিউল অনুযায়ী ল্যাব বা গুদামগুলোতে স্প্রে বা অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।
- ফ্যাক্টরির পুরো টিমের মধ্যে হাইজিন এবং ফুড সেফটির (খাদ্য সুরক্ষা) সর্বোচ্চ মান যেন বজায় থাকে, তা নিশ্চিত করা।
- কর্মীরা যেন সঠিকভাবে হ্যান্ড-ওয়াশিং, অ্যাপ্রন, মাস্ক বা হেয়ার ক্যাপ ব্যবহার করে, সেই সচেতনতা তৈরি করা।
- ফ্যাক্টরির ভেতর এবং বাইরের পুরো চত্বর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন, ছিমছাম এবং জীবাণুমুক্ত রাখা।
- ময়লা-আবর্জনা যেন নির্দিষ্ট স্থানে এবং সঠিক উপায়ে অপসারণ করা হয়, তা দেখা।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২৬-৩৫ বছর
কর্মস্থল: হবিগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৩ বছর
আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই