Recent comments

Breaking News

সুলতান’স ডাইনে পার্টটাইম চাকরি, নেবে ২০ জন Shohoj Solution



ঢাকার রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেস্তোরাঁটি হসপিটালিটি স্টাফ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন 

পদের নাম: হসপিটালিটি স্টাফ

লোকবল নিয়োগ: ২০ জন 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: পার্টটাইম

অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস। 



কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

চাকরির দায়িত্বসমূহ:

  • কাস্টমার আসার পর হাসিমুখে স্বাগত জানানো এবং পেশাদারিত্বের সাথে মেনু কার্ড দেওয়া।
  • কাস্টমারের পছন্দের খাবার ও পানীয়র অর্ডার নির্ভুলভাবে নেওয়া।
  • কাস্টমারকে তাদের অর্ডারের সাথে মানানসই অতিরিক্ত আইটেম (যেমন: বিশেষ কোনো ড্রিংকস বা ডেজার্ট) নেওয়ার জন্য বিনয়ের সাথে পরামর্শ দেওয়া।
  • কাস্টমার যেন পুরো সময়টা ভালো সার্ভিস পান এবং সন্তুষ্ট থাকেন, তা নিশ্চিত করা।
  • খুব দ্রুত কিন্তু বিনয়ের সাথে খাবার ও পানীয় কাস্টমারের টেবিলে পৌঁছে দেওয়া।
  • খাবার পরিবেশনের ঠিক আগে চেক করে নেওয়া যে খাবারের মান এবং সাজসজ্জা ঠিক আছে কি না।
  • কাস্টমার চলে যাওয়ার পর টেবিল দ্রুত পরিষ্কার করা, গুছিয়ে রাখা এবং নতুন অতিথির জন্য টেবিল সেটআপ (প্লেট, গ্লাস, ন্যাপকিন) প্রস্তুত করা।
  • কিচেন (শেফ) এবং অন্যান্য সার্ভিস স্টাফদের সাথে ভালো যোগাযোগ রাখা যাতে খাবার দিতে দেরি না হয়।
  • ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং প্রতিষ্ঠানের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সকল নিয়ম (যেমন: গ্লাভস বা মাস্ক পরা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা) কঠোরভাবে মেনে চলা।



কর্মস্থল: কুমিল্লা, ঢাকা (বেলি রোড, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরা), খুলনা

বেতন: আলোচনা সাপেক্ষে 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ পরিষেবায় দক্ষতা 

আবেদনের শেষ সময়: ০৫ মার্চ ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই