Recent comments

Breaking News

এসএসসি পাসেই শোরুমে চাকরি, নেবে ৩০ জন Shohoj Solution



মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস ম্যান-(শোরুম) পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড 

পদের নাম: সেলস ম্যান-(শোরুম)

লোকবল নিয়োগ: ৩০ জন 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: শোরুমে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, প্রণোদনা এবং বিক্রয় কমিশন।



চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

চাকরির দায়িত্বসমূহ:

  • কোম্পানির পণ্যের জন্য বাজারের নতুন নতুন ক্ষেত্র বা বিক্রয়ের সুযোগ খুঁজে বের করা।
  • নিয়মিত নতুন ক্রেতা বা ক্লায়েন্ট খুঁজে বের করা এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা।
  • শোরুমে আসা ক্রেতাদের মাধ্যমে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
  • বিভিন্ন অফিস, প্রতিষ্ঠান বা বড় কোম্পানির কাছে সরাসরি পণ্য বিক্রির ব্যবস্থা করা।
  • পণ্যের চাহিদা বাড়াতে বিভিন্ন অফার, ক্যাম্পেইন এবং প্রচারণামূলক কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া।
  • কোম্পানির সকল নির্দেশনার প্রতি অনুগত থাকা এবং কাজের ক্ষেত্রে ইতিবাচক ও নিবেদিত মনোভাব বজায় রাখা।
  • সময়মতো সুপারভাইজারকে কাজের আপডেট বা রিপোর্ট দেওয়া।
  • কাজের ক্ষেত্রে কোনো বাধা বা সমস্যা দেখা দিলে তা নিজের দক্ষতা দিয়ে সমাধান করার ক্ষমতা রাখা। 



প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

আবেদনের শেষ সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

কোন মন্তব্য নেই