আবুল খায়ের গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন Shohoj Solution
আবুল খায়ের গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
বিভাগের নাম: অ্যাডমিন
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির দায়িত্বসমূহ:
- দৈনন্দিন প্রশাসনিক ও সাচিবিক কার্যক্রম পরিচালনা করা।
- অফিসিয়াল চিঠিপত্র, ই-মেইল ও ডকুমেন্ট প্রস্তুত ও সংরক্ষণ করা।
- মিটিং সমন্বয়, নোট নেওয়া ও প্রয়োজনীয় ফলো-আপ গ্রহণ করা।
- অফিস রেকর্ড ও ফাইল সিস্টেম আপডেট রাখা।
- সংশ্লিষ্ট বিভাগসমূহকে প্রশাসনিক সহায়তা প্রদান করা।
অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর (ইংরেজি বিষয়)
আবেদনের শেষ সময়: ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে বিডিজবস ক্লিক করে আবেদন করতে পারবেন।


!doctype>
কোন মন্তব্য নেই